গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে লকডাউন অমান্য করায় ১০ জনের জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / 290
জনতার আদালত অনলাইন ॥ লকডাউন অমান্য করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান উপস্থিত ছিলেন।
সোমবার সকাল থেকে উপজেলা শহর, বহরপুর বাজার, ইলিশকোল বাসস্ট্যান্ড, তেতুলিয়া বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে লকডাউনের নির্দেশনা মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
Tag :























