Dhaka ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

৩শ মণ পাট সহ ট্রাক উধাও!

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • / 355

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী থেকে কুড়িগ্রামের ভুড়–ঙ্গামারীগামী তিনশ মণ পাটসহ একটি ট্রাক উধাও হয়ে গেছে। গত সাতদিন ধরে কোনো খোঁজ নেই। এঘটনায় পাট ব্যবসায়ী সাধন গোস্বামী রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেছেন। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা।

সাধন গোস্বামী জানান, দেশের বিভিন্ন জেলায় তিনি পাট কেনাবেচা করেন। গত ২৪ সেপ্টেম্বর তারিখে রাজবাড়ী জুট মিল থেকে তিনশ মণ পাট কিনে কুড়িগ্রামের ভুড়–ঙ্গামারী উপজেলার পাট ব্যবসায়ী ধীরেন্দ্রনাথ কুন্ডুর কাছে পৌছে জন্য ট্রাক ভাড়া করেন। ওইদিন রাত সাড়ে সাতটার দিকে ট্রাকটি রওনা করে। পাঠানোর দুই দিন পরও ট্রাকটি না পৌছানোয় তিনি ট্রাকটির চালক শাকিল সরদারকে মোবাইল ফোনে কল করেন। কিন্তু সেটি বন্ধ পান। ট্রাকের মালিক শামসুদ্দিন শেখকে কল করেও ফোন বন্ধ পান। একারণে গত ২৭ সেপ্টেম্বর তারিখে তিনি রাজবাড়ী সদর থানায় জিডি করেন। বুধবার পর্যন্ত ট্রাক, চালক, মালিক  কারোই কোনো হদিস নেই। পাঠানো তিনশ মণ পাটের দাম সাত লাখ  ২০ হাজার টাকা। ট্রাক খুঁজে না পেলে সমূহ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তিনি। ট্রাকের চালক ও মালিকের বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলা এলাকায় বলে তিনি জেনেছেন।

ট্রাকের চালক শাকিল সরদার ও মালিক শামসুদ্দিন শেখের মোবাইল ফোনে একাধিকবা কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এব্যাপারে একটি জিডি হয়েছে। পুলিশ পাটসহ ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩শ মণ পাট সহ ট্রাক উধাও!

প্রকাশের সময় : ০৬:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০