Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী নওগাঁয় স্বামীর প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার দাবি ৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯ হাজার টন মসুর ডাল কালুখালীতে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত রাত ৯টার মধ্যে পাঁচ বিভাগে কালবৈশাখীর শঙ্কা ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে হরমুজের নাম ‌‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯ হাজার টন মসুর ডাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 28

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩টি লটে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজি বস্তায়) ক্রয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীপরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৭২ কোটি ৫৩ লক্ষ ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের পশ্চিম ব্লকের কেবিনেট কক্ষে সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ক্রয় কমিটির সভায় প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়।

সভায় ক্রয় কমিটির সদস্য, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের জন্য ৩টি লটে (প্রতিটি ৩ হাজার মেট্রিক টন করে) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ৩টি লটের বিপরীতে ৪টি দর প্রস্তাব জমা পড়ে।

দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) কর্তৃক ৩টি লটে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন ৩টি দরদাতা প্রতিষ্ঠান:

(১) শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লি. ঢাকার কাছ থেকে প্রতি কেজি ৭৯.৮৯ টাকা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা।

(২) মেসার্স সালমান খুরশীদ, রাজশাহীর কাছ থেকে প্রতি কেজি ৭৯.৮৯ টাকা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা এবং

(৩) মেসার্স সালমান খুরশীদ, রাজশাহীর কাছ থেকে প্রতি কেজি ৮১.৯৯ টাকা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকায়।

মোট ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল সর্বমোট ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৫৬ মেট্রিক টন মসুর ডাল ক্রয় করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯ হাজার টন মসুর ডাল

প্রকাশের সময় : ০৭:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬