Dhaka ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 11

মাঠে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটি শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বিশেষ ক্যানোপি শেড বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে দর্শকদের সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। তীব্র রোদ বা বৃষ্টিতে সেখানে খেলা উপভোগ করা কঠিন হয়ে পড়ে, যদিও এই গ্যালারির টিকিট মূল্য তুলনামূলক কম এবং দর্শকের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে।

তিনি বলেন, প্রায় ২৭ হাজার বর্গফুট এলাকায় ক্যানোপি শেড স্থাপন করা হবে, যাতে পুরো গ্যালারিটি ছায়ার মধ্যে আসে। ইতোমধ্যে এ কাজের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশা করছে বোর্ড।

উল্লেখ্য, স্টেডিয়ামের অন্যান্য গ্যালারি- যেমন শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড, নর্দার্ন ও সাউদার্ন গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড ইতোমধ্যে ছাউনি দিয়ে আচ্ছাদিত থাকায় সেখানে দর্শকদের তেমন সমস্যায় পড়তে হয় না।

এর পাশাপাশি গরমের সময় স্বস্তি দিতে ক্লাব হাউজ এলাকায় পরীক্ষামূলকভাবে বড় ফ্যান স্থাপন করা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ খরচ কমাতে স্টেডিয়ামের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও করছে বিসিবি। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন আমিনুল হক। পরিকল্পনা অনুযায়ী, পুরো স্টেডিয়ামের ছাদজুড়ে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের একটি অংশ নিজস্বভাবে উৎপাদন করা হবে।

তামিম ইকবাল জানান, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই করে বিনিয়োগ ও সুবিধার দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও

প্রকাশের সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬