Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

রাজবাড়ী থেকে ডাকাতি হওয়া ১০ লক্ষাধিক টাকার সিগারেট গাজীপুর থেকে উদ্ধার ॥ পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
  • / 948

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ী পৌর এলাকার ভাবানীপুর থেকে ডাকাতি হওয়া সিগারেটর একাংশ গাজীপুর জেলার টঙ্গীবাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামের নজির আহেমেদের ছেলে হুমায়ুন কবির, ঢাকার আশুলিয়া থানার আনোয়ার হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাবু ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আব্দুর রশিদ শেখেরর ছেলে মোতালেব। একই সাথে ডাকাতিকাজে ব্যবহৃত একটি পিকআপ  জব্দ করা হয়েছে।

ডাকাতি হওয়া সিগারেট উদ্ধারের ঘটনায় বুধবার রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন,  রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, রাজবাড়ী সদর থানার ওসি স্¦পন কুমার মজুমদার প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম জানান, গত ১৯ জুলাই রাত আড়াইটার দিকে চার জন ডাকাত রাজবাড়ীর ভবানীপুরে ব্রিটিশ অ্যমেরিকার টোবাকো কোম্পানীর  পরিবেশকের গুদামে ঢুকে দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪৫ লাখ টাকার সিগারেট ডাকাতি করে নিয়ে যায়। এঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি ডাকাতি মামলা হলে পুলিশ তদন্তকাজ শুরু করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে গাজীপুর জেলার টঙ্গীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া সিগারেটের একাংশ  উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারকৃত সিগারেটের দাম ১০ লক্ষাধিক টাকা। পুলিশ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযানে ছিলেন সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, এসআই সোহেল রানা, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই হেমায়েত হোসেন, এএসআই সামাদ মোল্লা, এএসআই অনুপ চন্দ্র সরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী থেকে ডাকাতি হওয়া ১০ লক্ষাধিক টাকার সিগারেট গাজীপুর থেকে উদ্ধার ॥ পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

প্রকাশের সময় : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০