Dhaka ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ

ফসলি জমিতে গাঁজা চাষ! চাষী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / 656

জনতার আদালত অনলাইন ॥ নিজের ফসলি জমিতে দীর্ঘদিন ধরে গাঁজার গাছ চাষ করে আসছিলো রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই গ্রামের কৃষক লালন শেখ। অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে সে। বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে একই গ্রামের মোন্তাজ শেখের ছেলে। এসময় তার ফসলি জমি থেকে চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কৃষক লালন শেখ চাষাবাদের আড়ালে তার ফসলি জমিতে গাঁজার গাছ চাষ করে তা বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। বুধবার সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে তার নিজ ফসলি জমি থেকে সাত ফুট উচ্চতার চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, গাঁজা চাষ করে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করতো।

তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তরের পর মাদক আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফসলি জমিতে গাঁজা চাষ! চাষী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০