Dhaka ১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের নাম হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেফতার কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার, গ্রেফতার ৩ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা

করোনায় প্রাণ হারালেন রাজবাড়ীর সাবেক এএসপি সিএমপি’র ডিসি মিজানুর রহমান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / 680

জনতার আদালত ডেস্ক : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান করোনায় মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি ইতিপূর্বে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাজবাড়ীতেও দায়িত্ব পালন করেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ মহিউদ্দিন ফারুকী এ তথ্য জানিয়েছেন। মিজানুর রহমান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের (ডিবি-দক্ষিণ)  ডিসি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, এ পর্যন্ত করোনায় চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচ সদস্যের মৃত্যু হলো। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে করোনায় এই প্রথম কোনো পুলিশ সদস্য মারা গেলেন।

মো. মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন তিনি।

পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, করোনা শনাক্ত হওয়ার পর গত ২৮ জুন থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিজানুর রহমান। করোনা মহামারি ছড়িয়ে পরার পর চট্টগ্রাম নগরে মাঠে থেকে কাজ করেছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, মানুষের মাঝে সচেতনতা তৈরি, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণবিতরণ মাঠ পর্যায়ে থেকে সরাসরি তদারকি করেছেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মিজানুর রহমান ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনায় প্রাণ হারালেন রাজবাড়ীর সাবেক এএসপি সিএমপি’র ডিসি মিজানুর রহমান

প্রকাশের সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০