Dhaka ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র আরো ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • / 536

জনতার আদালত অনলাইন :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর আরো ৩ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কর্মরত বিআইডব্লিউটিসি’র মোট ৫ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাস আক্রান্ত হলেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, গত ২৬ এপ্রিল রোববার গোয়ালন্দ উপজেলায় প্রথম বিআইডব্লিউটিসি’র দুই কর্মীর করোনা সনাক্ত হয়। এর পরদিন বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারীসহ দায়িত্বরত আনসার সদস্যদের শরীর থেকে করোনা ভারইরস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। এদের মধ্যে নতুন করে বিআইডব্লিউটিসি’র আরো ৩ কর্মকর্তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ রেজাল্ট আসে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র ৫ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, আমরা ২০ জন করোনা শনাক্তের জন্য নমুনা দিয়েছিলাম। এই ২০ জনের রেজাল্টে ৩ জনের পজিটিভ এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র আরো ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

প্রকাশের সময় : ০৯:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০