Dhaka ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

বাংলা নববর্ষ, ১৪২৭ উপলক্ষে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
  • / 680

কালের পরিক্রমায় বছর ঘুরে আসে নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স¦প্নে উদ্দীপ্ত হয় সকলে। মানুষ বুক বাঁধে পুরাতনকে পেছনে ফেলে নতুন সাফল্যের প্রত্যাশায়। বাংলা নববর্ষ, ১৪২৭ উপলক্ষে জেলা প্রশাসন, রাজবাড়ীর পক্ষ থেকে রাজবাড়ীবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
আমাদের অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব হলো পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান। এ দিনটি প্রতিটি বাঙালির জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ। এ উৎসব বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক-বাহক। কিন্তু, প্রাণের এই পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান আমরা করতে পারছি না প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। করোনা ভাইরাস (COVID-19) এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় রাজবাড়ী জেলাকে ১০ (দশ) দিনের জন্য অবরুদ্ধ (LOCKDOWN) করে রাখা হয়েছে। তাই আসুন করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক শুভ নববর্ষ উপলক্ষে কোন অবস্থাতেই কোন প্রকার জনসমাগম/অনুষ্ঠান না করে যার যার ঘরে থাকি, নিজে সুস্থ থাকি-অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করি। সতর্কতার মাধ্যমে আমরা নিজে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে এবং আমাদের জাতিকে সুরক্ষিত রাখি।
নববর্ষের আহবানে পুরনো বছরের সব জঞ্জাল ধুয়ে-মুছে যাক, করোনা ভাইরাসের সংক্রমণ দূর হয়ে যাক। নববর্ষ আমাদের সবার জীবনে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি। শুভ নববর্ষ।
শুভেচ্ছা ও শুভ কামনায়- দিলসাদ বেগম, জেলা প্রশাসক, রাজবাড়ী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলা নববর্ষ, ১৪২৭ উপলক্ষে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

প্রকাশের সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০