Dhaka ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

রাজবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • / 675

জনতার আদালত অনলাইন ॥ ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে ৭০ বছরের বৃদ্ধ মুনসুর আলীর বিরুদ্ধে। রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার রাজবাড়ী সদর থানায় মুনসুর আলীর বিরুদ্ধে মামলা করেছেন। মুনসুর আলী একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাসিন্দা। নিপীড়নের শিকার শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারীর ছাত্রী। পুলিশ অভিযুক্ত মুনসুর আলীকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার গত পাঁচ বছর ধরে মুনসুর আলীর বাড়িতে ভাড়া থাকে। গত রোববার দুপুর ১২টার দিকে শিশুটি স্কুল থেকে বাসায় ফেরে। দুপুরের খাবার খেয়ে ঘরের সামনে শিশুটি একাকী খেলছিল। ওই সময় মুনসুর আলী শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে কেউ না থাকার সুযোগে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির গোঙরানীর শব্দে তার মা তার নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে যায়। ঘরের সামনে যেতেই মুনসুর আলী তাকে দেখে শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি তার মাকে জানিয়েছে মুনসুর আলী তার হাত মুখ চেপে ধরে খারাপ কিছু করতে চাইছিল।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শিশুটির সাথে আলাপচারিতায় তার কথাবার্তা ও নানা আলামত দেখে এটা পরিষ্কার বৃদ্ধ মুনসুর আলীর খারাপ উদ্দেশ্য ছিল। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। পুলিশ মুনসুর আলীকে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেফতার করেছে। তাকে আদালতে চালান দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯