Dhaka ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • / 959

জনতার আদালত অনলাইন ॥ ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক বিষাদসিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে পদমদীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে রাজবাড়ী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে বাংলা একাডেমির আয়োজনে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র চত্ত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, বাংলা একাডেমির সচিব মো. আনোয়ার হোসেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফখরুজ্জামান মুকুট, নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আলী, লেখক ও গবেষক ড. ইসরাইল খান, প্রভাষক ভবেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতি অনুষ্ঠান।
এছাড়া মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দুদিন ব্যাপী একক গ্রন্থমেলা শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯