Dhaka ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

পাংশায় অবৈধ মদসহ গ্রেফতার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • / 626

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার রাতে রাজবাড়ীর পাংশা পৌর এলাকার নারায়ণপুর থেকে অবৈধ মদসহ নন্দন কুমার সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৭৫ বোতল কেরু ওয়াইন ও জারিকেন ভর্তি নয় লিটার। গ্রেফতারকৃত নন্দন একই গ্রামের মৃত গোপাল সাহার ছেলে।
র‌্যাব সূত্র জানায়, নন্দন সাহা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ এসব মদ উদ্ধার ও নন্দনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে মদ কেনাবেচার কথা স্বীকার করেছে। এসব মদ বেচাকেনার জন্য সে কোনো লাইসেন্স দেখাতে পারেনি।
ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মাঈন হাসান জানান, গ্রেফতারকৃত নন্দনকে পাংশা থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় অবৈধ মদসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯