Dhaka ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে ‘আত্মহত্যা’ অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি কোন বার্তা দিল ইরান

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মতিনের দাফন সম্পন্ন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • / 428

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ে প্রথম এবং দুপুর ২টায় রেলওয়ে ঈদগাহ ময়দানে তার দুই দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজা নামাজে জেলা বিএনপি সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারেরও দায়িত্ব পালন করেন। রাজবাড়ী শহরের বড়পুল এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে রাজবাড়ী রেলগেট এলাকায় হাঁটতে হাঁটতে হঠাৎই পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে জেলা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মতিনের দাফন সম্পন্ন

প্রকাশের সময় : ০৭:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯