বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

বালিয়াকান্দিতে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার ॥ গ্রেফতার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • / 560

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া এলাকা থেকে রোববার অপহৃতা এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। এসময় অপহরণের অভিযোগে আলামিন মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে একই উপজেলার জঙ্গল ইউনিয়নের দোনাখালী গ্রামের এলবার মোল্লার ছেলে। অপহৃতা কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ২৭ এপ্রিল রাতে আলামিন ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ২২ মে বালিয়াকান্দি থানায় মামলাটি রেকর্ড হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই অঙ্কুর ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা ছাত্রীকে উদ্ধার এবং আলামিনকে গ্রেফতার করা হয়। আলামিনকে রাজবাড়ীর আদালতে চালান এবং ওই ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার ॥ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯