Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন নওগাঁয় শব্দদূষণের দায়ে তিন মামলা, ৩ হাজার টাকা জরিমানা জাবির কুন্তশালায় প্রথম ‘দার্শনিক বাদ’ অনুষ্ঠিত যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান, আড়তকে ৫ হাজার টাকা জরিমানা মক্কা লক্ষ্য করে ড্রোন হামলায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ কালুখালীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু সার সরবরাহ ও কৃষি কার্ডসহ ১১ দফা দাবিতে রাজবাড়ীতে কৃষক সমিতির মানববন্ধন জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইংরেজিকে হারিয়ে আবারও জাবি আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে অর্থনীতি

যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান, আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

যশোর বড় বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং ক্রয়-বিক্রয় ও আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান মনিটরিং করা হয়।

অভিযানকালে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্যসংক্রান্ত তথ্য এবং আমদানিকৃত মাছের আমদানি, সরবরাহ ও ক্রয়-বিক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কর্ণফুলী ফিসের মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভারতীয় ইলিশের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যসহ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান, আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬