Dhaka ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইংরেজিকে হারিয়ে আবারও জাবি আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে অর্থনীতি

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে অর্থনীতি বিভাগ। সেমিফাইনালে ইংরেজি বিভাগকে ২-০ গোলে হারিয়ে আবারও ফাইনাল নিশ্চিত করেছে তারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগের হয়ে একটি করে গোল করেন দেলোয়ার ও রাকিবুল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অর্থনীতি বিভাগ। প্রথমার্ধে দলীয় আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন দেলোয়ার। গোল পরিশোধে ইংরেজি বিভাগ কয়েকটি পাল্টা আক্রমণ চালালেও সফল হয়নি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রাকিবুল। এরপর গোল পরিশোধের চেষ্টা করেও সফল হয়নি ইংরেজি বিভাগ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে অর্থনীতি বিভাগ।

এ জয়ের মধ্য দিয়ে গত ছয়টি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের মধ্যে পাঁচবার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করল অর্থনীতি বিভাগ। ফুটবলে বিভাগটি এখন পর্যন্ত ১৫ বার এবং ক্রিকেটে ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে রাকিবুল বলেন, ‘এই জয় কোনো একক ব্যক্তির নয়, পুরো দলের সুসংগঠিত প্রচেষ্টার ফল। ইংরেজি বিভাগ শক্তিশালী প্রতিপক্ষ ছিল। এখন ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে আরও একটি ট্রফি জেতাই আমাদের লক্ষ্য।’

দেলোয়ার বলেন, ‘২-০ ব্যবধানের এই জয় ফাইনালের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। রক্ষণভাগ থেকে আক্রমণভাগ—সবাই ভালো খেলেছে। ফাইনালেও ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা জিততে চাই, ইনশাআল্লাহ।’

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘অর্থনীতি বিভাগ আবারও ফাইনালে ওঠায় ফুটবল দলের সবাইকে আন্তরিক অভিনন্দন। ফাইনালেও ভালো পারফরম্যান্সের মাধ্যমে তারা জয় ছিনিয়ে আনবে এটাই প্রত্যাশা।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইংরেজিকে হারিয়ে আবারও জাবি আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে অর্থনীতি

প্রকাশের সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬