কালীগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন
- প্রকাশের সময় : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 11
ঝিনাইদহের কালীগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কালীগঞ্জ শহরের ভূষণ হাইস্কুল রোডের সুপার লাক্সারি ডাইন রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‘একসঙ্গে এগিয়ে চলি, ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করি’—শিরোনামে আয়োজিত সম্মেলনে পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক জোরদার, ব্যবসা সম্প্রসারণ, নতুন পণ্যের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের চিফ সেলস অফিসার (সিএসও) মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. নিজাম উদ্দিন এবং এমইপি গ্রুপের কালীগঞ্জ পয়েন্টের পরিবেশক এএইচএম আলীম।
সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্য, বাজার সম্প্রসারণের কৌশল, বিক্রয় বৃদ্ধি ও গ্রাহকসেবার মান উন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশক ও ব্যবসায়ীদের মতামত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে কৃতী পরিবেশক ও ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পরে র্যাফেল ড্র, ফটোসেশন ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।























