পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন
- প্রকাশের সময় : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 3
রাজবাড়ীর পাংশায় মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামী চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদের পাশে এ ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইসলামী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল খান বলেন, পাংশা ও আশপাশের এলাকার মানুষের জন্য সহজলভ্য ও উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এ শাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নিজ এলাকায় প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা ও পরামর্শসেবা নিতে পারবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ভিশন সেন্টার চালুর ফলে স্থানীয় মানুষের সময় ও যাতায়াতের ভোগান্তি কমবে। একই সঙ্গে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।






















