Dhaka ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে নজরুলকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিদ্যালয়ের মাল্টিমিডিয়া রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক, শিক্ষক ওলিউল আজম তৈমুরসহ অন্যরা।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কবিতা, গান ও লেখনীতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা ফুটে উঠেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও সংগীত চর্চার পাশাপাশি তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত বিভিন্ন গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা আগ্রহ ও উৎসাহের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে নজরুলকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬