Dhaka ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী গ্রেফতার দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : প্রতিমন্ত্রী ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 7
নওগাঁর মান্দায় পুলিশি অভিযানে ৯৫ লিটার চোলাই মদসহ (ওয়াশ) ললিতা রানী (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সরাসরি নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৫ ঘটিকায় মান্দা থানাধীন গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর (ঋষিপাড়া) এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ললিতা রানীর বসতবাড়ি থেকে ৯৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ললিতা রানী শ্রীরামপুর গ্রামের শ্রী অমল ঋষির স্ত্রী।
এ বিষয়ে মান্দা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী গ্রেফতার

প্রকাশের সময় : ০২:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬