Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী গ্রেফতার দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : প্রতিমন্ত্রী ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 8
ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহনশীল ও কার্যকারী কৃষি কৌশল নির্ভর পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ধান চাষে পানি সাশ্রয়ের ওপর ২৫ জন কৃষককে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস। সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে বুধ ও বৃহস্পতিবার—এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে কৃষকদের ভেজা-শুকনা (AWD) পদ্ধতিতে আধুনিক ও পানি সাশ্রয়ী উপায়ে ধান চাষাবাদের বিভিন্ন কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী নিজাম উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, জীবননগর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান এবং সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মটর কুমার মল মোহেন।
উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন ‘জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট’ এবং ‘শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন’-এর আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, জামাল, কোলা ও নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহনশীল ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের নির্বাচিত ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬