বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প
- প্রকাশের সময় : ০৮:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 4
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’
সোমবার হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে জানান ডোনাল্ড ট্রাম্প এই কথা জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।
ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশাবাদও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।























