Dhaka ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট পর্যটকদের জন্য দুয়ার খুলল সুন্দরবনের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও হলেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মাংস বিক্রিতে স্বাস্থ্য কর্মকর্তার ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি প্রশাসক সৌদি-পাকিস্তান-তুরস্ক জোটের নাম ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাণীতে তারেক রহমান বলেন, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়ার ধারাবাহিকতায় বিএনপি প্রতিষ্ঠিত হয় এবং দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়।

তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। দল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। দলটি সরকার পরিচালনার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা এতে অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশের পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। সারাদেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিট সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা এলাকায় বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সরকার পরিচালনার পাশাপাশি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিএনপি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশের সময় : ০৯:২৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬