Dhaka ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী খুনিদের ফেরাতে ভারতের ইতিবাচক মনোভাব থাকলে সফরে যাবেন প্রধানমন্ত্রী: রাশেদ খান বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা, অতঃপর… ছোট যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে আশ্রয়ণের ৮০ পরিবার পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান আমি মরিনি, বারে মদ খেয়ে মাতাল হয়েছিলাম: ভাইরাল সেই তরুণী

বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 7

বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে দেশের বিদ্যুৎ খাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, বন্ধ হয়ে যাওয়া কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর কারণে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা সংকট তৈরি হলেও সরকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) বিকালে লালমনিরহাটের কুলাঘাটে রত্নাই নদীর ওপর নবনির্মিত ১৩০ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ একটি টেকনিক্যাল বিষয়। বিগত সরকার বিদ্যুৎ নিয়ে যে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করে গেছে, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় তার কিছুটা দুর্ভোগ আমরা এরই মধ্যে কমিয়ে আনতে পেরেছি।’

জেলার বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী আরও জানান, লালমনিরহাট জেলার বিদ্যুতের সার্বিক চাহিদা মেটাতে ৫০ মেগাওয়াটের একটি সোলার প্যানেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারও আন্তরিক।

রত্নাই সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, ‘লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কের উপর নির্মিত ধরলা সেতু কাজে আসছিলো না। রত্নাই-এর ওপর নবনির্মিত সেতু বহুল কাঙ্ক্ষিত একটি সেতু। এই সেতুটি সর্বসাধারণের জন্য চালু হওয়ায় দুই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে চরম ইতিবাচক ও আমূল পরিবর্তন আসবে।’

সেতু উদ্বোধনের পর মন্ত্রী ধরলা নদীর ডান তীর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন। এর আগে তিনি ডা. সেলিনা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল সমিতির নির্বাচনে অংশ নেন।

রত্নাই সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ), লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ রায়সহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬