Dhaka ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ৫০টিকে নোটিশ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান দায়িত্ব নিয়েই মঈন খানের হুঁশিয়ারি, দুর্নীতিতে জড়িতদের ছাড় নয় দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার নওগাঁয় সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ, একাই লড়ছেন মুশফিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস হার এড়ানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান করেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে এখনো প্রয়োজন ৫১ রান।

চা বিরতির সময় মুশফিক ৮০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ব্যাট করছিলেন তাসকিন আহমেদ। তিনি ১০ বলে ৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।

এর আগে বাংলাদেশের অষ্টম উইকেট হিসেবে তাইজুল ইসলামকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। ৩৫ দশমিক ২ ওভারে তাইজুলের বিদায়ের মধ্য দিয়ে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার।

এর আগে মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন ১০ বল খেলে কোনো রান না করেই আউট হন। মিরাজ করেন ১ রান এবং হাসান মাহমুদ ফেরেন ১০ রান করে।

নাজমুল হোসেন শান্ত ৪৬ বলে ৩১ রান করে নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তাঁর বিদায়ের পর মুশফিকই একপ্রান্ত আগলে দলের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করছেন।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে শরীফুল ইসলাম ১৫ ওভারে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নেন। তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ায় ১৪৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। সেই লিড পেরিয়ে ইনিংস হার এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৫১ রান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ, একাই লড়ছেন মুশফিক

প্রকাশের সময় : ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬