শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 74

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন বক্তব্যের তাৎক্ষণিক জবাব দিয়েছে ইরান। দেশটি বলেছে, হরমুজ প্রণালী ইরানের ছিল, আছে এবং থাকবে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের পুলিশ একাডেমি সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করতে যাচ্ছেন।

ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালী ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে’।

তিনি আরও বলেন, ইরানের ‘কৌশলগত পরাজয়’ মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীতে অবরোধ অব্যাহত থাকবে। কখন হরমুজ প্রণালী বন্ধ বা খোলা হবে, সেই সিদ্ধান্ত ইরানই নেবে বলেও দাবি করেন তিনি।

এদিকে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। কেপলার ডেটা অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচলও দেখা যায়নি। এর আগের দিন বৃহস্পতিবার নয়টি এবং বুধবার পাঁচটি জাহাজ প্রণালী অতিক্রম করে।

আগস্ট মাসে সাধারণত প্রতিদিন গড়ে ১২টি জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করলেও যুদ্ধ শুরুর আগে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ এ পথে চলাচল করত।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ কার্যকর করতে ১৪ আগস্ট পর্যন্ত তাদের বাহিনী ৬২টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, তিনটি জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানও আরও তীব্র হয়েছে। ওয়াশিংটন সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অবস্থানে রয়েছে। অন্যদিকে তেহরান প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্বের দাবি আরও জোরালো করছে।

তবে এখন পর্যন্ত দুই পক্ষই আনুষ্ঠানিক আলোচনায় ফেরার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব

প্রকাশের সময় : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬