শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পুরোনো ফোন বিক্রির আগে যে ৭ কাজ করা উচিত

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ১২:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 4
পুরোনো ফোন বিক্রির আগে যে ৭ কাজ করা উচিত

নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করতে গেলে বেশিরভাগ মানুষের প্রথম চিন্তা আসে ‘ফ্যাক্টরি রিসেট দিলেই সব মুছে যাবে’। কথাটা পুরোপুরি ভুল নয়, কিন্তু অসম্পূর্ণ।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

ফ্যাক্টরি রিসেট ফোনের ভেতরের তথ্য মুছে দিতে পারে, কিন্তু তার আগে কয়েকটি কাজ না করলে ঝামেলা থেকেই যেতে পারে। যেমন: প্রয়োজনীয় ছবি-ভিডিও হারিয়ে যেতে পারে, পুরোনো গুগল বা অ্যাপল অ্যাকাউন্টের কারণে নতুন মালিক ফোন চালু করতে সমস্যায় পড়তে পারেন, ই-সিম বা মেমোরি কার্ডে তথ্য থেকে যেতে পারে। এমনকি ব্যাংকিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা নতুন ফোনে ঠিকমতো স্থানান্তর হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া দরকার।

তাই, ফ্যাক্টরি রিসেট শেষ ধাপ, একমাত্র নয়।

১. আগে প্রয়োজনীয় সব তথ্যের ব্যাকআপ নিন

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

ফোন বিক্রির আগে প্রথম কাজ হলো প্রয়োজনীয় তথ্য নিরাপদে রেখে দেওয়া। ছবি, ভিডিও, যোগাযোগের তালিকা, গুরুত্বপূর্ণ নথি, নোট, হোয়াটসঅ্যাপের আলাপ—যা কিছু দরকার, সবকিছুর ব্যাকআপ নিন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্ট ও গুগল ফটোস ব্যবহার করতে পারেন। আইফোন ব্যবহারকারীরা আইক্লাউড বা কম্পিউটারে ব্যাকআপ রাখতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে নিশ্চিত হওয়া যে, প্রয়োজনীয় কিছু বাদ যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরোনো ফোন বিক্রির আগে যে ৭ কাজ করা উচিত

প্রকাশের সময় : ১২:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬