শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 6

ইরানের বাকি অংশও ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত আরও বিস্তৃত করে একেবারে শেষ করে দেওয়ার কথা বিবেচনা করছেন। এ বিষয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা খুব শিগগিরই সবাই জানতে পারবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি এখন ভাবছি, এই লড়াই কি আরও সামনে এগিয়ে নিয়ে যাব এবং একবারেই এর শেষ দেখে ছাড়ব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।’

তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি ইরানের বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে সেটাই করতে হতে পারে। আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।’

মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনো শেষ হয়নি। তাঁর দাবি, এই যুদ্ধে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরে যেতে অন্তত ২৫ বছর সময় লাগবে।

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।

ট্রাম্পের এই বক্তব্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক পদক্ষেপ এবং চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের সময় : ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬