Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : ভারতীয় হাইকমিশনার ‘৭০ অনুচ্ছেদ সংস্কার হলে অলি আহমদই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন’ ইয়াবাসহ আটক আসামির পরিবারের কাছে ঘুস দাবির অডিও ফাঁস, এসআই ক্লোজড নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে আরও ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 16

রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস, ভাত, আলু ও ডাল বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান মিজান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার (৯ আগস্ট) তাকে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এর ধারাবাহিকতায় আগারগাঁওয়ে মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

এ সময় মিজান কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ করা হয়। পরে তাকে আটক করে কাফরুল থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

কাফরুল থানার এএসআই নাজমা আক্তার বলেন, ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার পরপরই মিজানকে কারাগারে পাঠানো হয়েছে।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালান মিজানুর রহমান মিজান। মাত্র ১০০ টাকায় গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল পরিবেশন করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান। কম দামে খাবার বিক্রির কারণে অনেকেই তাকে ‘ভাইরাল মিজান’ নামে ডাকতে শুরু করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

প্রকাশের সময় : ০১:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬