Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 369

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কয়াপাড়া-কামারকুড়ি মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মকলেছুর রহমান মকে।

আলোচনা সভা শেষে কয়াপাড়া-কামারকুড়ি মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কামারকুড়ি মাঠে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬