মান্দায় ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার
- প্রকাশের সময় : ০২:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 29
নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বিকেলে মান্দা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোত বাজার সংলগ্ন দক্ষিণ নুরুল্লাবাদ বাবুপাড়া (ঋষিপাড়া) এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শ্রী বিজয় চন্দ্র প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিজয় চন্দ্র প্রামাণিক ওই এলাকার মৃত যোগেন্দ্র নাথ প্রামাণিক ও মৃত শান্তি রাণীর ছেলে।
অভিযানকালে তার বাড়ি থেকে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

















