Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জুলাই শহীদদের আত্মত্যাগেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 78

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এর আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পরে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জুলাই আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই শহীদদের আত্মত্যাগেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬