Dhaka ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে ৪ স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘর থেকে জামায়াতের সমর্থককে আটক নওগাঁ সীমান্তে ৯৪.৭৫ কেজির বিরল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার জবির সংঘর্ষের জের ন্যাশনাল মেডিকেলে, চিকিৎসা নিতে গিয়েও হামলার অভিযোগ বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এলো কাঁচামরিচ পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে মক্কার পথে নাটোরের দুলাল কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ করতে কাজ করছে প্রসিকিউশন’ পাংশায় ইয়াবাসহ গ্রেফতার ৪ মামলার আসামি

নওগাঁ সীমান্তে ৯৪.৭৫ কেজির বিরল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 25

নওগাঁর পত্নীতলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক মূল্যায়নে এটি ১১–১২ শতকের উচ্চমানের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। খবর ছিল, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা গ্রামের বন বিভাগের পুরোনো আকাশমনি বাগানে সংঘবদ্ধ চোরাকারবারিরা একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি কেনাবেচার উদ্দেশ্যে সমবেত হবে।

এর ভিত্তিতে রাত ৮টার দিকে সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তিটি স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিকভাবে প্রকৃত কষ্টি পাথরের মূর্তি হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর কার্যালয়ের প্রতিনিধি সরেজমিনে পরীক্ষা করে এটিকে ১১–১২ শতকের উচ্চমানের কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে ৯৪.৭৫ কেজির বিরল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রকাশের সময় : ০৫:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬