Dhaka ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী অজ্ঞাত নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হুমকি, থানায় জিডি পুলিশ সেজে ট্রেনে যাত্রীকে জরিমানা, টাকা না পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজ ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 53

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে তিনি শ্রদ্ধা প্রদর্শন করেন। এরপর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নিরলসভাবে। তাই আমি বলতে চাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে যেমন সারাদেশে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি গণতান্ত্রিক, দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে, এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব।

তিনি আরো বলেন, আমরা মনে করি, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে সবার ভূমিকা ও অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশের সময় : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬