Dhaka ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত ১০ ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ‘মানুষ ওষুধ পায় না, অথচ এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ; বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে আছে’ বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে রক্ষায় রাসুল (সা.)-এর শেখানো বিশেষ দোয়া জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী প্রেমে অপূর্ণতা, আজও সেই প্রেমিকাকে ভুলতে পারেননি শাকিব খান প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে রাজনীতি জড়িত নয়: পরিবেশমন্ত্রী নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন করলেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক

প্রেমে অপূর্ণতা, আজও সেই প্রেমিকাকে ভুলতে পারেননি শাকিব খান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 24

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে প্রেম, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই পরিমিত কথা বলতে পছন্দ করেন এই অভিনেতা। এবার এক সাক্ষাৎকারে তিনি নিজের অতীতে ঘটে যাওয়া এক অপূর্ণ ভালোবাসার গল্প প্রকাশ্যে আনলেন।

চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জীবনের এই স্মৃতির কথা জানান শাকিব খান।

অনুষ্ঠানে শাকিব জানান, কর্মজীবনের শুরুর দিকে গুলশানের এক ইংরেজি মাধ্যমের তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। সম্পর্কটি পরিণতি না পেলেও সেই স্মৃতির রেখাপাত আজও রয়ে গেছে তাঁর মনে।

স্মৃতিচারণ করে শাকিব খান বলেন, “আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম। মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। মেয়েটিও আমাকে খুব ভালোবাসত। মাঝেমধ্যে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!”

শাকিবের এমন আবেগঘন বার্তার পর উপস্থাপক অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে তিনি এখনও মিস করেন কি না বা কোনো আক্ষেপ রয়েছে কি না।

জবাবে শাকিব বলেন, “আমি এখনও তাকে মিস করি। মাঝেমধ্যেই যখন একা থাকি তখন ভাবি, কেন এমন হলো! সম্পর্কে যখন ভালোবাসা অনেক বেশি হয়ে যায়, তখন বোধহয় এমনই ঘটে।”

সেই প্রেমিকা যদি আবারও তাঁর জীবনে ফিরে আসেন, তবে তাঁকে গ্রহণ করবেন কি না—এমন প্রশ্নে ঢালিউড কিং বলেন, “সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে যেখানেই থাকুক, অনেক ভালো থাকুক।”

শাকিব খানের এ বক্তব্যে স্পষ্ট, ঢাকাই সিনেমার সফলতার শীর্ষে অবস্থান করলেও অতীতের সেই অপূর্ণ ভালোবাসার স্মৃতি আজও তাঁর মনে এক বিশেষ জায়গা জুড়ে রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেমে অপূর্ণতা, আজও সেই প্রেমিকাকে ভুলতে পারেননি শাকিব খান

প্রকাশের সময় : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬