শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা নিলামে স্টার ওয়ার্সের ভিলেন ডার্থ ভেডারের ‘লাইটসেবার’, ৬১ কোটি টাকায় বিক্রি বাপ কা বেটা: ফুটবল মাঠে বিখ্যাত সব ‘উত্তরাধিকারের গল্প’ কলকাতায় হোটেলে আগুন: মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র সবুজ শিশু ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হলেন ডা: নুরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:২২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 156

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা ডা: মো: নুরুল ইসলাম। এতদিন তিনি স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) ডা: মো: নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা: আবু হোসেন মো: মইনুল আহসানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

অন্যথায় ২৭ জুলাই থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হলেন ডা: নুরুল ইসলাম

প্রকাশের সময় : ০১:২২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬