Dhaka ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্যাশলেস বাংলাদেশ গড়তে রাজবাড়ীতে পূবালী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা ও র‍্যালি প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে বিশ্বকাপ ফাইনালের রাতে প্রেমিকের বন্ধুর বাসায় প্রাইম ইউনিভার্সিটির ছাত্রী, অতঃপর ‘ছাদ থেকে ফেলে হত্যা’! মধুখালীতে স্কাউটসের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময় গভীর রাতে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী সরকারি বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় করলেন এমপি জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 13

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ‘গত ১৭ বছরে দেশের এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেশকে পুনর্গঠন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে।’

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুন রায় চৌধুরী বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। এ জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

তিনি ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুমার খুতবা, ধর্মীয় আলোচনা ও মন্দিরের অনুষ্ঠানে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মানুষকে সচেতন করতে হবে। ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা সমাজে মাদকবিরোধী জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, শুধু সচেতনতা বৃদ্ধি করলেই হবে না, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বেকারত্ব কমানো গেলে মাদকের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতাও কমবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ সৃষ্টি ও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিতে হবে।

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নিপুন রায় বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বিস্তৃত করতে হবে। শুধু গাছের চারা বিতরণ নয়, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী

প্রকাশের সময় : ০৮:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬