রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 6
মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা
📌 এক নজরে মূল তথ্য:

  • মাথায় কালো কানটুপি, কষ্ট করে বুকে জড়িয়ে ধরেছেন প্যাড, তবু হাসি হাসি মুখ—মুশফিকুর রহিমের অভিষেকের আগের এই ছবিটা এখনো মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ায়।
  • অভিষেকের পর মুশফিকের ক্যারিয়ারের প্রথম এক দশকে কঠিন সময়ই পার করেছে বাংলাদেশ দল—৫৬ টেস্টে জয় কেবল ৬টিতে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — মাথায় কালো কানটুপি, কষ্ট করে বুকে জড়িয়ে ধরেছেন প্যাড, তবু হাসি হাসি মুখ—মুশফিকুর রহিমের অভিষেকের আগের এই ছবিটা এখনো মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ায়। ২১ বছর আগে লর্ডসে কৈশোরের সারল্যমাখা সেই মুখ এখন শ্মশ্রুমণ্ডিত, চেহারায় পরিণত বয়সের ছাপ।কেউ মুশফিকুর রহিমকে তুলনা করতে পারেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গেই। তাঁকে সঙ্গী করেই তো দীর্ঘ পথ এগিয়ে এল বাংলাদেশের টেস্ট ক্রিকেট! মুশফিকের অভিষেক টেস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে ১৩০টি, যার ১০৮টিতেই খেলেছেন মুশফিক। সেই মুশফিকের হয়ে গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ও টি–টুয়েন্টির পর এবার তিনি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে যাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটাই হবে মুশফিকের বিদায়ী টেস্ট।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

অভিষেকের পর মুশফিকের ক্যারিয়ারের প্রথম এক দশকে কঠিন সময়ই পার করেছে বাংলাদেশ দল—৫৬ টেস্টে জয় কেবল ৬টিতে। সাদা পোশাকের ক্রিকেটে তখনো টাকাপয়সা তেমন নেই, নেই খুব একটা আগ্রহও; তবু মুশফিক হাল ছাড়েননি। অধ্যাবসায়, একাগ্রতা, পরিশ্রমের পথ ধরে তিনি আঁকড়ে থেকেছেন টেস্ট ক্রিকেটকেই।

পরের এক দশক বাংলাদেশ তাঁকে সঙ্গী করল অস্ট্রেলিয়াকে ঘরে–বাইরে হারিয়ে দেওয়ার কীর্তিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই জয়ে, পাকিস্তানকে ঘরে–বাইরে ধবলধোলাইয়ে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের জয়ের মতো বিশেষ উপলক্ষগুলোতে। পরের ১১ বছরে ৭৬ ম্যাচে এল ১৬টি জয়।মাঠের বাইরেও মুশফিককে সম্মান এনে দিয়েছে টেস্ট ক্রিকেট। বছরখানেক আগে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় উৎসব তৈরি হয়েছিল তাঁর শততম ম্যাচকে ঘিরে। ফেব্রুয়ারিতে তাঁর বিদায়টাও রাজকীয় করার ঘোষণা এসেছে বিসিবি সভাপতির কাছ থেকে।

মুশফিক ২০২২ সালে টি–টুয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে, তিন বছর পর ওয়ানডে থেকেও অবসরের ঘোষণাটা এসেছিল সেভাবেই। তাঁর সমসমায়িক তারকা ক্রিকেটারদের কারও ভাগ্যেই অবশ্য মাঠ থেকে অবসর জোটেনি। মুশফিক আলাদা হয়ে থাকবেন এখানেও।মুশফিকের অর্জনের খাতায় লেখা থাকবে এটিও। লম্বা সময় ধরে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলে দুটি সেঞ্চুরি করে নাম তুলেছেন ইতিহাসে। টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসেই উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির গৌরব নেই পৃথিবীর আর কারও।পরে শুধু ব্যাটসম্যান হিসেবেও ডাবল সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের আর কারও যেখানে দুটি ডাবল সেঞ্চুরিও নেই, মুশফিকের একারই তিনটি। পাকিস্তানের বিপক্ষে রাউয়ালপিন্ডির ১৯১ রানের ম্যাচ জেতানো ইনিংস কিংবা ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ১৫৯ রানের মতো আরও অনেক ইনিংসই জ্বলজ্বল করবে মুশফিকের টেস্ট ক্যারিয়ারের প্রামাণ্যচিত্রে।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি রান, উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল—প্রায় সব রেকর্ডই এখন তাঁর। সবচেয়ে বেশি ম্যাচ আর সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কও তিনি।

এসব অবশ্য শুধুই সংখ্যার হিসাব। নতুন ক্রিকেটার আসবেন, নতুন রেকর্ড হবে। কিন্তু একটা প্রজন্মের মনে টেস্ট ক্রিকেটার হিসেবে গেঁথে থাকবেন মুশফিক, উইকেটের সামনে–পেছনে তাঁর উপস্থিতি সব সময়ই থেকে যাবে উজ্জ্বল হয়ে।মুশফিকের পরিশ্রম, অনুশীলনে একাগ্রতা, খেলাটার প্রতি নিবেদন ও সততা যেকোনো ক্রিকেটারের জন্যই অনুসরণযোগ্য। সঙ্গে তাঁর কীর্তি যোগ হয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আলোচনা যখনই উঠবে, তাতে ঘুরে–ফিরে আসবেন মুশফিক। যেমন আসছে এখন, টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায়ের সুর তোলায়।

আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা

প্রকাশের সময় : ১০:১৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬