রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 2
ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স
📌 এক নজরে মূল তথ্য:

  • ইউটিউব ও ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা করতে ভিডিও নির্মাতাদের জন্য একাধিক নতুন সুবিধা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।
  • নতুন সুবিধাগুলোর অন্যতম হচ্ছে উন্নত মিডিয়া এডিটর।

মামুন হোসেন, টেক ডেস্ক — ইউটিউব ও ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা করতে ভিডিও নির্মাতাদের জন্য একাধিক নতুন সুবিধা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। নতুন সুবিধাগুলোর মাধ্যমে নির্মাতারা সরাসরি এক্স থেকেই ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রকাশ করতে পারবেন। এ জন্য অন্য কোনো অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। এক্সের তথ্যমতে, ভিডিও তৈরির পাশাপাশি নিজস্ব আধেয় (কনটেন্ট) থেকে আয়ের সুযোগ বাড়াতে সহায়তা করবে নতুন সুবিধাগুলো। এসব সুবিধার বেশির ভাগই স্বল্পদৈর্ঘ্যের ভার্টিক্যাল ভিডিও তৈরি ও সম্পাদনার সঙ্গে সম্পর্কিত। ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ভিডিও নির্মাতাদের আকৃষ্ট করতেই এসব উদ্যোগ নিয়েছে এক্স।

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

নতুন সুবিধাগুলোর অন্যতম হচ্ছে উন্নত মিডিয়া এডিটর। মিডিয়া এডিটরটির মাধ্যমে এক্স অ্যাপ থেকেই সরাসরি বিভিন্ন ফরম্যাটে উন্নত রেজোল্যুশনের ভার্টিক্যাল ভিডিও তৈরি করা যাবে। শুধু তা–ই নয়, ভিডিও ধারনের সময় একাধিক অংশে ভাগ করার পাশাপাশি গ্রিন স্ক্রিন ব্যবহার করে ভিডিওতে ভিন্ন পটভূমিও যুক্ত করা যাবে। মিডিয়া এডিটরে থাকা বিভিন্ন টুল কাজে লাগিয়ে হরাইজন্টাল ভিডিওকে ভার্টিক্যাল বিন্যাসে রূপান্তর, স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি, ভিডিওর নির্দিষ্ট অংশ কেটে বাদ দেওয়া এবং পর্দায় লেখা যুক্ত করা যাবে। এ ছাড়া ভিডিওর থাম্বনেইল নিজের পছন্দমতো নির্বাচন করার পাশাপাশি প্রকাশের আগে ছবি সম্পাদনার সুযোগও মিলবে।

একটি পোস্টে একসঙ্গে সর্বোচ্চ ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুবিধাও চালু করেছে এক্স। পোস্টে যুক্ত করা ছবি ও ভিডিও দর্শকেরা আড়াআড়িভাবে সোয়াইপ করে দেখতে পারবেন। কোনো অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত, আয়োজনের নেপথ্যের দৃশ্য কিংবা নতুন পণ্যের উদ্বোধনের ছবি ও ভিডিও এক পোস্টে প্রকাশের জন্য এ সুবিধা কাজে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দিতে ‘সাবস্ক্রাইবার-অনলি গ্রুপ চ্যাটস’ সুবিধাও চালু করেছে এক্স। এর মাধ্যমে নির্মাতারা অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা অনুসারীদের নিয়ে ব্যক্তিগত গ্রুপ চ্যাট আয়োজন করতে পারবেন। বর্তমানে সর্বোচ্চ ৮০০ জন সাবস্ক্রাইবার রয়েছে, এমন নির্মাতারা এ সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। প্রতিটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ এক হাজার সদস্য অংশ নিতে পারবেন।সূত্র: টেক ক্র্যাঞ্চ

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স

প্রকাশের সময় : ১১:০০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬