রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের

- প্রকাশের সময় : ০৪:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 2

- রিয়াল মাদ্রিদ ১-২ আলাভেস সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষ হয়েছে।
- রিয়ালের খেলোয়াড়রা ম্যাচটা ভুলে যেতে চাইবেন।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — রিয়াল মাদ্রিদ ১-২ আলাভেস সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষ হয়েছে। ড্রেসিংরুমে ফেরার পথে আলাভেসের এক খেলোয়াড়ের সঙ্গে টানেলে জার্সি বদল করেন কিলিয়ান এমবাপ্পে। সাধারণত এটুকু সৌজন্যতা বিনিময় হয় খেলা শেষে। রিয়াল মাদ্রিদ তারকা যেন আগেভাগেই সেটা সেরে ফেললেন! আলাভেস তখন ১-০ গোলে এগিয়ে। এমন ম্যাচ শেষ হওয়ার আগেই এমবাপ্পের জার্সি পেয়ে যাওয়াটা রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সেটা আরও মধুর হলো শেষ বাঁশি বাজার পর। রিয়ালকে তাঁদের মাঠে ২-১ গোলে হারানোর ম্যাচে এমবাপ্পের জার্সি স্যুভনির হিসেবে রেখে দিতে চাইবেন আলাভেসের যেকোনো খেলোয়াড়।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
রিয়ালের খেলোয়াড়রা ম্যাচটা ভুলে যেতে চাইবেন। বিশেষ করে জুড বেলিংহাম। ৬৯ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করালেও ৮৮ মিনিটে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। সেটাও ডাইভ দেওয়ার শাস্তি। ৮৬ মিনিটে আলাভেসের বক্সে বেলিংহাম পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে মাঠের পাশে স্ক্রিনে ঘটনাটা ভালোভাবে দেখার পর রেফারিকে সিদ্ধান্ত পাল্টাতে হয়। আলাভেস ডিফেন্ডার বেলিংহামকে অবৈধভাবে বাধা দেননি, বরং ইংলিশ মিডফিল্ডারই ডাইভ দেন। দ্বিতীয় হলুদ কার্ড মানে লাল কার্ড দেখে বেলিংহাম ফেরার তিন মিনিট আগে পোস্টে বল মারেন রিয়ালের ‘সুপার সাব’ কার্লোস এস্পি। তখনই অনেকে যা বোঝার বুঝে নেন। গত সপ্তাহান্তেও বদলি নেমে গোল করে রিয়ালকে জেতানো এস্পির দূর্ভাগ্য মানে তো রিয়ালেরও দূর্ভাগ্য!কিছুটা তেমনই। ৭৪.৫ শতাংশ বল দখলে নিয়ে ২৪ শটের সাতটি পোস্টে রেখেও গোল না পাওয়াটা খানিকটা দূর্ভাগ্যই। তেমনি মাত্র দুটি শটে আলাভেসের দুই গোল পেয়ে যাওয়াও কিছুটা সৌভাগ্যের পরশই। তাতে মনে রাখার মতো এক জয় পেল আলাভেস। রিয়ালের বিপক্ষে লিগে সর্বশেষ নয় ম্যাচে হারের পর তাঁদের এই প্রথম জয়টি ক্লাবের ১০৫ বছরের ইতিহাসে বার্নাব্যুতে পাওয়া দ্বিতীয় জয়ও।বিস্তারিত আসছে…।



















