রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী

‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 2
‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার
📌 এক নজরে মূল তথ্য:

  • বাংলাদেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের দারুণ সব স্মৃতি আর রোমাঞ্চকর গল্প প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম লিখেছেন তাঁর ‘ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প’ বইয়ে।
  • নব্বইয়ের শুরুর দিকে ঢাকা স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনাল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বাংলাদেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের দারুণ সব স্মৃতি আর রোমাঞ্চকর গল্প প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম লিখেছেন তাঁর ‘ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প’ বইয়ে। সেখান থেকেই কিছু গল্প নিয়ে এই ধারাবাহিক আয়োজন। আজ পড়ুন মোহামেডানের কিংবদন্তি স্টপার কায়সার হামিদের খেলোয়াড়ি জীবনের গল্প।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

নব্বইয়ের শুরুর দিকে ঢাকা স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনাল। মোহামেডানের রক্ষণে কায়সার হামিদ। আবাহনীর স্ট্রাইকার আহমেদ নামলেন গলায় বেশ মোটা সোনার চেইন পরে।কোচ কায়সারকে ফ্রি খেলতে বলেছেন। কায়সার জুয়েল রানাকে বললেন, আহমেদ যেন কোনোভাবে বল নিয়ে বেরোতে না পারে। সেই ঘটনা নিয়ে কায়সার বলেন, ‘…তাই আমি জুয়েলকে বললাম, ও বাড়াবাড়ি করছে তো, চেইনটা খেয়ে দে। এটা করলেই ওর খেলা শেষ।’কিন্তু জুয়েল কাজটা ঠিকঠাক করতে পারেননি। কায়সার তুলে আনেন সেই দিনের ঘটনা, ‘জুয়েল এসে আমাকে বলল, ভাই, উনি কনুই দিয়ে ধাক্কা মারছেন। আমি পারব না। লাল কার্ড খেয়ে যাব।’ কায়সার জুয়েলকে বললেন, ‘তুই আমার জায়গায় আয়, আমি ওকে মার্ক করি।’

এমন সময়ই মোহামেডান বক্সে উড়ে আসা ফ্রি-কিকের সুযোগে ‘কাজটা’ সেরে ফেলেন কায়সার। কীভাবে? শুনুন কায়সারের মুখেই, ‘হেডে উঠে আমি আহমেদের গলার চেনটা ছিঁড়ে ফেললাম টান দিয়ে। কেউ টেরই পেল না। চেইনটা গেল ছিঁড়ে! আহমেদ বলল, “এই…এই আমার চেইন!” আমি বললাম, হায় হায় রে, তোর দামি চেইনটা! এটা নিয়ে খেলতেছস কেন? বেচারা বলছিল, বিয়ে করছি, বউ দিয়েছে এটা। ও চেইন খুঁজছে আর খুঁজছে। হা হা হা…।’

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

এরপরের ঘটনাক্রম আরও মজার। দেশের ইতিহাসে অন্যতম সেরা এই ডিফেন্ডার তখনকার তরুণ ডিফেন্ডার জুয়েলকে বলেছিলেন, ‘আমার কাজ শেষ, আহমেদের চেইন খেয়ে দিছি, তুই এখন আরামে খেল।’ একটু পরপরই জুয়েলকে আহমেদ বলছিলেন, ‘এই জুয়েল, দেখিস তো আমার চেইনটা পাস কি না?’ পরে জুয়েলের আর মনে নেই, আহমেদ ওটা খুঁজে পেয়েছেন কি না। বেচারা আহমেদ!

১৯৮৬ সালে আবাহনী-মোহামেডান লিগ ম্যাচের কথা আজও ফুটবলীয় আড্ডায় ঘুরেফিরে আসে। সেই ম্যাচ নিয়ে মোহামেডানের ডিফেন্ডার কায়সার হামিদ আজও রোমাঞ্চিত, ‘চিমা, আসলাম কাউকেই ঢুকতে দিইনি সেদিন। মনে হলো, পুরো আবাহনী একটা ফরেন টিম। ইলিয়াস-মনুদের নিয়ে আমরা খেলব। ঘানাইয়ান ইব্রাহিম ইনজুরড। চিমাকে এমন ট্যাকল করলাম! ও তো সুযোগ পেলে আমার ওপর প্রতিশোধ নেয়!’ পরের বছর কলকাতা লিগে মোহামেডানের হয়ে খেলতে যান কায়সার। ইস্টবেঙ্গল-মোহামেডান ম্যাচের আগে ওয়ার্মআপ ছেড়ে চিমা কায়সারকে বললেন, ‘টু ডে আই উইল ব্রেক ইউর লেগ। ইউ ডোন্ট নো হু ইজ চিমা।’ কলকাতা মোহামেডানে তখন খেলেন এমেকা ও চিবুজার। এমেকা সম্ভবত চিমাকে বলেছিলেন, ‘তুমি ওর পা ভাঙার কথা বলছ তো, ওকে ভালোভাবে জানলে এটা বলতে না।’

সেদিন কলকাতার ধারাভাষ্যকারেরা বলেছিলেন, ‘চিমার মতো খেলোয়াড় বোতলবন্দী হয়ে গেল কাইজারের (কায়সার) কাছে!’ সেই দিনটিতে ফিরে কায়সারও রোমাঞ্চিত, ‘চিমা বল ধরার আগেই ট্যাকলিং করেছি। ও একটা টান দিত। এটা রিড করে বল ক্লিয়ার করে দিয়েছি। কোনো কার্ড খাইনি। আমার লাইফেই আসলে কার্ড নেই।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার

প্রকাশের সময় : ০৭:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬