Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ছয় বিভাগে অতি ভারী বৃষ্টি, মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বর্ষণ আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির সিদ্ধান্ত পরে ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ শিশুকে শ্লীলতাহানি, অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিল জনতা বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 44

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে তিনজন। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ জন।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৩ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৭১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬২ হাজার ১৭০ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১

প্রকাশের সময় : ০৯:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬