Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 68

নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া (জবার মোড়) এলাকায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সরাসরি নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় নির্মাণসামগ্রী (পাথর, বালি ও ইটের খোয়া) ফেলে রাখা এবং ঢেকে না রাখার অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত সাধারণ মানুষকে বায়ুদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬