Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ছয় বিভাগে অতি ভারী বৃষ্টি, মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বর্ষণ আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির সিদ্ধান্ত পরে ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ শিশুকে শ্লীলতাহানি, অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিল জনতা বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 32

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা (এইওআই)।

রোববার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এইওআই জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন বাহিনী নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে খুজেস্তান প্রদেশে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালানো হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানের পরমাণু শক্তি সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়।

গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার অভিযোগ রয়েছে। এর জবাবে ইরানও কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এর আগে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে পরবর্তীতে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

সূত্র: এএফপি, আনাদোলু।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬