Dhaka ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান আর নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 89

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজসেবক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি-জনিত রোগে ভুগছিলেন। পরে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক হিসেবেও এলাকায় তিনি সুপরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং আল্লাহ তাআলার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান আর নেই

প্রকাশের সময় : ০৩:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬