Dhaka ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি আকাশে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে ১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানি, শীর্ষ দশে বাংলাদেশ নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের হড়কা বান ও ভূমিধস: নেপালে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি হড়কা বান ও ভূমিধস: নেপাল-তিব্বতে নিখোঁজ ১৫০০ মানুষ, ৮০০ জনই বিদেশি

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 53

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বাংলাদেশ থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা তাদের দায়িত্ব। তাই অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে ভবিষ্যতে এসব নীতিমালা আরও কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬