কালীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
- প্রকাশের সময় : ০১:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 64
ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস–২০২৬’ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, “পল্লীর উন্নয়নই দেশের উন্নয়নের ভিত্তি।” টেকসই গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অনন্য ভূমিকা রাখবে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর গ্রাম গঠনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় এই আয়োজন থেকে।


























