Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড ৪ আর্থিক প্রতিষ্ঠানকে আমানত পরিশোধের শেষ সুযোগ, ব্যর্থ হলে ব্যবস্থা কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জাবিতে নারী শিক্ষার্থীদের প্রীতি ম্যাচে জয়ী আর্জেন্টিনা নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, ভ্রাম্যমাণ আদালতে বখাটের কারাদণ্ড রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, ২০২৫-২৬ অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ যশোরের শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

৪ আর্থিক প্রতিষ্ঠানকে আমানত পরিশোধের শেষ সুযোগ, ব্যর্থ হলে ব্যবস্থা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 18

ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর ধারা ১৫ অনুযায়ী চারটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং আমানতকারীদের অর্থ পরিশোধ নিশ্চিত করতে সর্বোচ্চ তিন মাসের বিশেষ সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, অকার্যকর অবস্থা থেকে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর (ভায়েবল) অবস্থায় ফিরিয়ে আনতে পরিচালনা পর্ষদের অঙ্গীকারের ভিত্তিতে এ সময়সীমা দেয়া হয়েছে।

নির্ধারিত এই তিন মাসের মধ্যে শর্তগুলোর যেকোনো একটি বা একাধিক পূরণে ব্যর্থ হলে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর বিধান অনুযায়ী ব্যাংক রেজুলেশন বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরু করবে।

বিশেষ সময় পাওয়া চারটি প্রতিষ্ঠান হলো : প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংযোজন এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। একইসাথে নিজস্ব সম্পদ ও সম্পত্তি বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিষ্পত্তির মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার কমিয়ে এনে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ নিশ্চিত করতে হবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪ আর্থিক প্রতিষ্ঠানকে আমানত পরিশোধের শেষ সুযোগ, ব্যর্থ হলে ব্যবস্থা

প্রকাশের সময় : ১২:৩৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬