টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীদের কনটেন্টের ফাঁদে ফেলে: ইইউ

- প্রকাশের সময় : ০৯:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 2

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে অনলাইন কনটেন্ট-সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
আজ শুক্রবার ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টিকটকের বিরুদ্ধে অভিযোগ, তাদের ‘রেকমেন্ডেশন অ্যালগরিদম’ এক ধরনের ফাঁদ। একের পর এক নতুন ও আকর্ষণীয় কনটেন্ট দেখার সুপারিশ করে প্ল্যাটফর্মটি ইউজারদের স্ক্রিনে আটকে রাখে। এতে চাইলেও ব্যবহারকারীরা ডিভাইস থেকে দূরে থাকতে পারেন না।
নিয়ন্ত্রকরা বলেছেন, সমস্যাটির সমাধান করতে না পারলে আগামী বছর টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য সংকটে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ কারণে অ্যালগরিদমে পরিবর্তন আনতে চাপের মুখে রয়েছে এসব প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান। কিছু দেশের সরকার অপ্রাপ্তবয়স্কদের জন্য এসব প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে, আবার অন্য দেশগুলোও এ ধরনের নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে।
ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ইউরোপীয় কমিশন।
সংস্থাটি বলেছে, ঝুঁকি মোকাবিলায় যথাযথ, যুক্তিসংগত ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় টিকটকের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের ফলাফল বা অভিযোগপত্র প্রকাশ করা হয়েছে।























