Dhaka ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী ‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ

দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১১:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 0

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মো. রাশেদ খান বলেছেন, বিএনপি কখনো কোনো দেশের দালালি করে না; বরং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় আপসহীন অবস্থানে থাকে।

শনিবার (২৭ জুন) দুপুরে কালীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, “যারা বিএনপিকে ভারতের দালাল বলে অপপ্রচার চালাচ্ছেন, তারা বাস্তবতার কাছে ভুল প্রমাণিত হয়েছেন। বিএনপি যদি ভারতের দালালি করত, তাহলে সরকারপ্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।”

তিনি অভিযোগ করে বলেন, “গত প্রায় ১৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই বাংলাদেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। কোনো ধরনের আধিপত্য বা দাদাগিরি বাংলাদেশের মানুষ মেনে নেবে না।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বর্তমানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অধিক আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের স্বার্থ রক্ষায় তারা দৃঢ় অবস্থান নিয়ে কাজ করছে।”

দলীয় রাজনীতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, “গত সংসদ নির্বাচনে দলের অভ্যন্তরীণ বিভক্তির কারণে ঝিনাইদহ-৪ আসনটি আমরা হারিয়েছি।”

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, “জামায়াত ও এনসিপির কিছু নেতা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন। অথচ গত ১৭ বছর তারা নিজেদের দলীয় কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেননি।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি করতে হলে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না। সালিশের নামে টাকা নেওয়া, ভ্যান-রিকশা কিংবা পরিবহন খাত থেকে চাঁদা আদায় করা যাবে না। এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে বিএনপির রাজনীতি করা যাবে না।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিন্টু, লুৎফর রহমান লেন্টু, ইসরাইল হোসেন, বাহারুল ইসলাম কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, “কালীগঞ্জ থানার ওসি জিল্লাল হোসেন দায়িত্ব পালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে তাকে কালীগঞ্জে রাখা হবে না।”

সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান

প্রকাশের সময় : ১১:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬